লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৭:০৮:১৫ পূর্বাহ্ন

লাখাইয়ে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের লাখাই উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার  ( ২৫ জুন ) বিকালে  রুহিতনসী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সাবিয়া বেগম  (৩)  নামে এই শিশু উপজেলার স্বজনগ্রামের বাতেন মিয়ার মেয়ে। 

স্থানীয়রা  জানায়, হাওরবেষ্টিত লাখাই উপজেলার স্বজন গ্রাম  এলাকা থেকে কয়েকটি পরিবার  ১ নং ইউনিয়নের রহিতনসী পূর্ব গ্রাম বটতলা বাজারে সংলগ্ন গুচ্ছ গ্রামে নতুন বাড়ি তৈরী করে সে গুচ্ছগ্রামে বাতেন মিয়া একটি ঘরে বসবাস করছিল বিকালবেলায় বাতেনের স্ত্রী  শিশুটিকে ঘরে রেখে খাবার পানি আনতে গিয়েছিল  সে সময় শিশুটি  বাড়ির সংলগ্ন বর্ষার পানিতে পরে ডুবে যায়। 

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানিতে  শিশুটিকে  ভাসতে দেখতে পায় স্থানীয়রা, সাথে সাথে  উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু সাবিয়া'র মৃত্যুতে তাদের পরিবারেও এলাকায়  শোকের ছায়া নেমে আসে। তার (শিশু) মায়ের কান্নার আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে

এস এইচ টি/