অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমারকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমারকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ১১:৪৩:২৩ পূর্বাহ্ন

অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমারকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

ছবি: কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অনাড়ম্বর আয়োজনে গোয়াইনঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহকে বিদায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

শনিবার রাত সাড়ে ৮টায় ভোলাগঞ্জ সাদাপাথর রিসোর্ট হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল হোসেন। এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও দপ্তর সম্পাদক কবির আহমদের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আলকাছ মিয়া।

বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি মাসুক রানা, কোষাধ্যক্ষ মীর আল মমিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, সদস্য মঈন উদ্দিন মিলন।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমদ, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এখলাছ আলী, নির্বাহী সদস্য কবির হোসেন, নির্বাহী সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সহ সভাপতি আহমেদ রেজা রুবেল, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, নির্বাহী সদস্য নোমান আহমদ, ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জাফর খান, ফটোগ্রাফার রায়হান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক জাগ্রত সিলেটের উপ-সম্পাদক সফাত উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম, সাদাপাথর পর্যটন বাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রুবেল আহমদ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী