মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি, অব্যাহত থাকবে আরো ৩ দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি, অব্যাহত থাকবে আরো ৩ দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৩ ০৫:৩৮:৩৫ পূর্বাহ্ন

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি, অব্যাহত থাকবে আরো ৩ দিন

ছবি: সংগৃহীত


সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আরও ৩ দিন তা অব্যাহত থাকতে পারে।

রোববার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি রয়েছে। এতে গোটা দেশে থেমে থেমে বৃষ্টি ঝরছে। ১৬ আগস্ট পর্যন্ত এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর তা ধীরে ধীরে কমে আসবে। আবহাওয়াবিদ বলেন, আগামী ২০ আগস্ট থেকে আবারও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতে প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।এসব এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানান তিনি।

দুর্ঘটনা এড়াতে ১২ জেলার নৌ-যান চালকদের সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী