সবজির দাম বাড়ছেই-আজমিরীগঞ্জে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সবজির দাম বাড়ছেই-আজমিরীগঞ্জে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ০৮:৫২:২৫ পূর্বাহ্ন

সবজির দাম বাড়ছেই-আজমিরীগঞ্জে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

ছবি: নিজস্ব


আজমিরীগঞ্জে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে  ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। এছাড়া টমেটোর দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। মুকি ও ঝিঙা কেজিতে বেড়েছে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকা। এমনকি আলুর দামও বেড়েছে ১৫ টাকা। কঁাচা মরিচ বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায় এবং শশা ১১০ টাকা কেজিতে, অব্যাহত ভাবে সবজির দাম বাড়তে থাকায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। বিশেষ করে সব বেশি বিপাকে পরে রয়েছে নিম্ন ও মধ্যে বৃত্ত আয়ের লোকেরা। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আলুর দাম ৬০ থেক ৬৫, এবং পিঁয়াজের মূল্য ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে যার ফলে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবৃত্ত আয়ের লোকজন।

নিম্নবৃত্ত আয়ের কয়েকজন লোকের সঙ্গে আলোচনা করলে তারা বলেন, পরিশ্রমের কাজ করে যা আয় করা হয় তা দিয়ে চলে না সবকিছুই ঊর্ধ্বমুখী এবার সবজির  দাম বেশি নতুন করে চিন্তার কারণ হিসেবে দঁাড়িয়েছে যা ডাল আনতে পান্তা  পুরায়।

এদিকে  মধ্যবিত্তরা পরেছে বিপাকে যা আয় হয়, তা দিয়ে সীমিত এই আয় দিয়ে চলতে হয়, কারোর কাছে কষ্টের কথা ও বলা যায় না। আজমিরীগঞ্জের পাইকারি সবজি বাজারে গিয়ে দেখা যায়, তুলনামূলক সবজির সরবরাহ খুবই কম।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ