পিরোজপুরে ধর্ষণ সিলেটে যুবক আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

পিরোজপুরে ধর্ষণ সিলেটে যুবক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০১:২১:১৭ পূর্বাহ্ন

পিরোজপুরে ধর্ষণ সিলেটে যুবক আটক

ছবি: প্রতীকী


সিলেটের মোগলাবাজার থেকে আল-আমিন (৩৩) নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। নিজেকে ইউটিউবার পরিচয়দানকারী ঐ যুবক ধর্ষণ ও ভিডিও ধারণের মাধ্যমে কিশোরীকে ব্ল্যাকমেইল করায় রবিবার (১৩ আগস্ট) মোগলাবাজার থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

 

আল আমিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার  তেতুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি  সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসা রোডের ইলিয়াস আহমদের বাড়িতে বসবাস করছিলেন।


র‍্যাব-৯ সূত্র জানায়, গ্রেপ্তার আসামি আল আমিন সিদ্ধিরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামী। তিনি মামলার বাদীর প্রতিবেশী। তিনি নিজেকে একজন ইউটিউবার হিসেবে পরিচয় দিয়ে থাকেন।


এ পরিচয়ের সূত্র ধরে তিনি ভিকটিমের সঙ্গে এক মাস আগে সখ্য গড়ে তোলেন। গত ১৮ জুলাই দুপুরে আল আমিন বাদীর বাড়িতে এসে তার মেয়েকে (১৬) ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। ভিকটিম তার রুমে প্রবেশ করা মাত্র দরজা বন্ধ করে দিয়ে ধর্ষণ করে এবং এর ভিডিও ধারণ করে রাখে। ভিকটিম লোক-লজ্জার ভয়ে বিষয়টি কাউকে বলেনি।  


পুনরায় ২১ জুলাই দুপুরে আল আমিন ভিকটিমকে তার আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করে এবং আবারও ভিডিও ধারণ করে রাখে। এরই প্রেক্ষিতে ভিকটিমের বাবা ইমন সরকার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা করার পর থেকে আসামি আল আমিন আত্মগোপনে চলে যায়।


প্রযুক্তির সহায়তায় রবিবার সিলেট মোগলাবাজার থানাধীন দক্ষিণ কুশিঘাট বাজারের ইসরাক এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী