‘শিশু নি*খোঁজ’ নিয়ে বি ভ্রা ন্ত না হতে পুলিশের আহ্বান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

‘শিশু নি*খোঁজ’ নিয়ে বি ভ্রা ন্ত না হতে পুলিশের আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১১:৫৬:২৯ পূর্বাহ্ন

‘শিশু নি*খোঁজ’ নিয়ে বি ভ্রা ন্ত না হতে পুলিশের আহ্বান

ছবি: সংগৃহীত


‘শিশু নিখোঁজ’ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে।

পুলিশ হেডকোয়ার্টার্স বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কয়েকদিন ধরে একের পর এক ‘নিখোঁজ’ সংবাদে সয়লাব ফেসবুক। বিশেষ করে শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় ভাইরাল হয় একটি পোস্ট। যেখানে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রাম থেকে নিখোঁজ হয়েছে ৩৫ শিক্ষার্থী।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। বিভিন্ন গ্রুপে আসতে শুরু করে একের পর এক নিখোঁজ বিজ্ঞপ্তি। বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে দেয়া শিশু কিংবা বিভিন্ন বয়সি ছেলে-মেয়ে নিখোঁজের পোস্টগুলো উদ্বেগ সৃষ্টি করে। অনেকেই এসব পোস্ট শেয়ার করেন।

সেখান থেকেই সামনে আসে রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিবের নাম। গত ২৬ জুন রাস্তা থেকে নিখোঁজ হয় রাকিব, থানায় করা সাধারণ ডায়েরিতে এমনটাই উল্লেখ করেন তার বড় ভাই।

এদিকে, নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। পরে জানা যায়, পড়াশোনার চাপ বাড়ায় নিজেই বাড়ি ছেড়েছিল সেই শিক্ষার্থী।

তবে, সামাজিক মাধ্যমে নির্দিষ্ট একটি গোষ্ঠীর চিহ্নিত কিছু প্ল্যাটফর্ম থেকে একের পর এক দেওয়া হচ্ছে শিশু নিখোঁজের পোস্ট। মূলত ভাইরাল হওয়া এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার জন্যই এ ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অবশ্য এরমধ্যেই শিশু নিখোঁজের বিষয়ে ভাইরাল হওয়া সেই পোস্ট সরিয়ে নিয়েছেন পোস্টদাতা সাফিউল্লাহ সাফা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার