মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্পিকারস্ হান্ট অনুষ্ঠিত
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্পিকারস্ হান্ট অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০৫:৩১:৩৮ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্পিকারস্ হান্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এম.ইউ.স্পিকারস্ ক্লাব অফ ইংলিশ "স্স্পিকারস হান্ট" নামক এক প্রতিযোগিতার আয়োজন করে।

আজ সোমবার, ১৪ ই আগস্ট, ২০২৩। উক্ত প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন ব্যাচ থেকে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সুরেশ রঞ্জন বসাক পিএইচডি, সহযোগী অধ্যাপক ও বিভাগের বিভাগীয় প্রধান ড. রমা ইসলাম, সহকারী অধ্যাপক ও এম ইউ স্পিকারস্ ক্লাবের প্রেসিডেন্ট সানজিদা চৌধুরীসহ বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পু

রস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেন এমইউ স্পিকারস্ ক্লাব অফ ইংলিশ এর ভাইস প্রেসিডেন্ট রুহামা চৌধুরী। প্রফেসর সুরেশ রঞ্জন বসাক তার বক্তব্যে শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও দক্ষ হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শিক্ষার্থীদের প্রতি তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। তিনি এমইউ স্পিকারস্ ক্লাব অফ ইংলিশ কে এ ধরনের প্রতিযোগিতা আরো আয়োজনে পরামর্শ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসেন বিভাগের বিভাগীয় প্রধান ড. রমা ইসলাম। তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য উক্ত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সানজিদা কালাম, জ্যেষ্ঠ প্রভাষক সৈয়দ নাকিব সাদী, এবং সহকারি অধ্যাপক গোলাম রাব্বানী। পুরস্কার বিতরণীর সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী এবং সুমাইয়া বেগম।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী