জুড়ীতে জাতীয় শোক দিবস পালন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

জুড়ীতে জাতীয় শোক দিবস পালন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০৬:৫৫:৫৬ পূর্বাহ্ন

জুড়ীতে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজি প্রমুখ।।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী