কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষ ড় য ন্ত্র রয়েছে : আইনমন্ত্রী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষ ড় য ন্ত্র রয়েছে : আইনমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৩:৪৮:০১ পূর্বাহ্ন

কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষ ড় য ন্ত্র রয়েছে : আইনমন্ত্রী

ফাইল ছবি


কোটা আন্দোলনে কিছুটা রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ‌সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের ১৭ সদস্যকে হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলেও এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।

তিনি বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের যারা ছাত্র-ছাত্রীরা, যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আর আরও বড় কথা হচ্ছে আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ-কষ্ট ভোগ করুক সেগুলো পরিহার করবে। আমার মনে হয় তারা ঘরে ফিরে যাবে।

আইনমন্ত্রী বলেন, আমার কথা হচ্ছে, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা-অসুবিধা দেখা। সেটা যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী কোনো মন্তব্য করেননি।  এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু, সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার