লাখাই বলভদ্র নদীর পাড়ে বসতভিটা ভাঙ্গন, দেখার কেউ নেই!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

লাখাই বলভদ্র নদীর পাড়ে বসতভিটা ভাঙ্গন, দেখার কেউ নেই!

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০২:১০:২২ পূর্বাহ্ন

লাখাই বলভদ্র নদীর পাড়ে বসতভিটা ভাঙ্গন, দেখার কেউ নেই!

ছবি: নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলা বলবদ্র নদীতে প্রচুর স্রোত হওয়ায় নদীর এক পাড়ে দেখা দিয়েছে ভাঙ্গন এই ভাঙ্গনের ফলে অসহায় হয়ে পড়ছে উপজেলার মোড়াকরি ইউনিয়নের  দাস পাড়ার শতাধিক পরিবার।সরেজমিনে  দেখাগেছে  নদীর উত্তাল ঢেউ ও প্রচুর স্রোতে  পানিতে দেখা যায়, ভেঙে , মোড়াকরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত দূর্জয় দাসের ছেলে কার্তিক দাসের পরিবারের ভিটে বাড়ির অধিকাংশ জায়গা নদীর পানিতে বিলীন হয়ে গেছে । 

অবসরপ্রাপ্ত শিক্ষক মোহেন্দ্র চন্দ্র দাস বলেন  মোড়াকরির দাস পাড়ার বল ভদ্র নদীর পাড়ের   লোকজন  প্রাণের শঙ্কায় আছে।  ঘর বাড়ি  অর্ধেক  ভেঙে গেছে অনেকেই  ভয়ে  রাত জেগে করে  থাকতে হয়। তিনি আরো  বলেন, আমাদের দেখার বুঝি কেউ নেই । নদীর পাড়ে ভিটা বাড়ির বাসিন্দাদের ভিটা প্রতি বছর ভেঙে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক এর জায়গা বাড়ছে।   

মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা  ফয়সাল মোল্লা সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন আমি বাড়িতে নেই বিষয়টি এগিয়ে দেখব , আমি আমার পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব। তিনি আরো বলেন  নদীর পাড়ে বাঁধ নির্মাণ করা, ইউনিয়ন পরিষদের মতো ক্ষুদ্র পরিষদ থেকে এত বড় কাজ করা সম্ভব না, এতে সরকারের উচ্চ পর্যায়  সহযোগিতা কামনা করছি। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ