জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত কামিল আর নেই
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত কামিল আর নেই

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০১:২০:৩৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত কামিল আর নেই

ছবি: জৈন্তাপুর প্রতিনিধি


সড়ক দুর্ঘটনায় আহত কামিল আহমেদ  সিলেট ওসমানী হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার রাত ১২ টার দিকে সিলেট এম এ জি  ওসমানী মেডিকেল কলেজ  হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাত  তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা চিকনাগুল ইউনিয়নের সাবেক মেম্বার ফয়জুল হাসান। 

এর আগে গত (১১ আগস্ট) বিকেল ৩ টায়  সিলেট তামাবিল মহাসড়ক চিকনাগুল হযরত শাহজালাল কলেজ গেইট সম্মুখে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় ছালিক হোসেন (২৫) ঘটনা স্থলে নিহত হন। এই ঘটনায় কামিল আহমদকে (১৮) মারাত্মক ভাবে আহত অবস্থায় স্থানীয় জনতা হাসপাতালে প্রেরণ করেন।  ওসমানী হাসপাতালের আইসিইউতে ৫ দিনের চিকিৎসাধীন অবস্থায় কামিল মৃত্যু বরণ করেন।

নিহত  দুই যুবকই একে অপরকে চাচাতো ভাই। তারা জৈন্তাপুর  উপজেলার ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী