হবিগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের সার বীজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

হবিগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের সার বীজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৭:০০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে দেড় হাজার কৃষক পেল বিনামূল্যের সার বীজ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ সদর উপজেলায় দেড় হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। রবিবার (১৪ জুলাই) বিকেলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির কৃষি প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।

কৃষি বিভাগ জানায়, দেড় হাজার কৃষককে পাঁচ কেজি উপসী ধান বীজ, দশ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও দশ কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার প্রদান করা দিচ্ছে সরকার। রোববার সদর উপজেলা পরিষদ হলরুমে তালিকাভুক্ত দেড় হাজার কৃষকের মধ্যে অর্ধেককে প্রণোদনা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার বাকী অর্ধেক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, “আমাদের কৃষকরা আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা কখনও সহায়তার খাতায় নাম লেখাতে চান না। তাদের পরিশ্রমেই আমাদের সবার জন্য খাবার জুটে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উপহার হিসেবে সার-বীজ দিয়ে থাকেন।”

এ সময় এমপি আবু জাহির কৃষি প্রণোদনা ও যন্ত্রপাতি বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম প্রমুখ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ