বাস চা পা য় স্কুল ছাত্রের মৃ ত্যু, সিলেট ঢাকা মহাসড়ক অ*বরোধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বাস চা পা য় স্কুল ছাত্রের মৃ ত্যু, সিলেট ঢাকা মহাসড়ক অ*বরোধ

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৮:৪৬:৩৪ পূর্বাহ্ন

বাস চা পা য় স্কুল ছাত্রের মৃ ত্যু, সিলেট ঢাকা মহাসড়ক অ*বরোধ

ফাইল ছবি


হবিগঞ্জের বাহুবলে স্কুল থেকে বাড়ি ফেরা হল না স্কুল ছাত্র সিজান মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের। ঢাকা গামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬১) একটি যাত্রীবাহি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তার দেহ থেতলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তিতারকেনা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

তার এমন অবস্থা দেখে উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের ফলে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে।

নিহত স্কুল ছাত্র মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের কবির মিয়ার ছেলে। সে স্থানীয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান বাইসাইকেল নিয়ে মহাসড়কের তিতারকোনা পয়েন্টে আসা মাত্রই বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী ইউনিক পরিবহন উল্টো দিক থেকে এসে তাকে চাপ দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্তনা দিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ