হবিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মা*দক উদ্ধারসহ ৪ জন গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মা*দক উদ্ধারসহ ৪ জন গ্রে ফ তা র

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৭/২০২৪ ১০:১৬:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মা*দক উদ্ধারসহ ৪ জন গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসপি আক্তার হোসেন এ তথ্য জানান। গত শনিবার রাতে মাধবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেন্সিডিল, ১৪৯ বোল হুইস্কিসহ মাদক সম্রাট আলাউদ্দিন (২০) কে আটক করে। সে ওই গ্রামের কদ্দুস মিয়ার পুত্র। এ সময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

অপর দিকে, বানিয়াচং থানা পুলিশ একই সময় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে প্রথমরেখ গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল আমিন (২৮) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিনের অপর সহযোগী পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে বাহুবল থানা পুলিশ একটি পিকআপ ছিনতাইকালে রুমন মিয়া (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। সেই যাদবপুর গ্রামের রমজান মিয়ার পুত্র। এছাড়াও দুপুরে পুলিশের সাড়াশি অভিযানে কাজিহাটা গ্রামের রফিক আলীর পুত্র মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আক্তার হোসেন আরো জানান, মাদক, জুয়াড়ি, ছিনতাইকারী, চোর-ডাকাত ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। এ অভিযান নিয়মিত চলবে। গতকাল বিকেলে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ