মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বি ক্ষো ভ ও মানববন্ধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বি ক্ষো ভ ও মানববন্ধন

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০৪:২৮:৩৮ পূর্বাহ্ন

মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বি ক্ষো ভ ও মানববন্ধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, মানববন্ধন আয়োজন করে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর মৌলানা আসাদ ডিগ্রি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়,  এতে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর প্রায় ৩০ মিনিট এর মত সিলেট থেকে ঢাকা মুখি যানচলাচল অস্বাভাবিক ছিল। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখে, সৈয়দ মুহা. মাহদী হাসান আব্দুল্লাহ, সাঈদ বোরহান উদ্দিন রুবেল, ফারহান দিহান রনি, ইমরান আহমেদ দিপু, মিছিলে স্লোগান দেন  মাহদি, দিপু, রেদুয়াব মাহিন, ইশতিয়াক এতে উপস্থিত ছিল, মাহিন শেখ, মুজাহিদ, রেদওয়ান, নূর মোহাম্মদ,  অন্তর শিকদার,  পদিদার,অনিক,সাগর,সাব্বির,  বাঁধন,  স্বরূপানন্দ,  শাকিল, পিয়াস হোসেন ভুঁইয়া,সয়নুল হক,জাকারিয়া আহমেদ সহ প্রমূখ। 

এতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাসুদের উপস্থিতিতে পুলিশের দল বিক্ষোভ মিছিলের সামনে পিছনে অবস্থানে সমাপ্তি হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ