নাশকতার আভিযোগে বাহুবলে কলেজশিক্ষক গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

নাশকতার আভিযোগে বাহুবলে কলেজশিক্ষক গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৮:৩৬:৫০ পূর্বাহ্ন

নাশকতার আভিযোগে বাহুবলে কলেজশিক্ষক গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


কোটা সংস্কার আন্দোলনে হবিগঞ্জের বাহুবলে নাশকতার আভিযোগে করা মামলায় হাবিবুর রহমান নামে এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান উপজেলার চারগাঁও প্রকাশিত হাফিজপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে। তিনি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, হাবিবুর রহমান পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।

গত ২০ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে স্থানীয় মিরপুর বাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাস বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রভাষক হাবিবুর রহমান ওই মামলার এজাহার নামীয় আসামি।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ