২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন

২৭ দিনে রেমিট্যান্স এলো ১৫৬ কোটি ডলার

ছবি: সংগৃহীত


চলতি জুলাই মাসের প্রথম ২৭ দিনে (১ থেকে ২৭ জুলাই) দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। 

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ২৭ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪০ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ডলার। এরপর রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসে (জুন) প্রবাসীরা ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার পাঠিয়েছেন। আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার এবং মে মাসে ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার