বড় ধরনের সাইবার হা*মলার আ শ ঙ্কা পলকের
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বড় ধরনের সাইবার হা*মলার আ শ ঙ্কা পলকের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ০৭:০৮:১০ পূর্বাহ্ন

বড় ধরনের সাইবার হা*মলার আ শ ঙ্কা পলকের

ছবি: সংগৃহীত


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা রয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 


তিনি বলেন, আমাদের ৩৫টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, মাত্র ৮টি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না। আমরা একটি কো-অর্ডিনেট কমিটি গঠন করবো, যেটি বৈঠক করে ব্যবস্থা নেবে।

ইন্টারনেটের ধীরগতির কারণ ভিপিএন ব্যবহার 

সহিংসতার সময় দেশে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও পরে চালু করার পর ইন্টারনেট ধীরগতির জন্য ভিপিএনকে দায়ী করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

ইন্টারনেটের গতি কম থাকা নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ইন্টারনেটে কোনও রেস্ট্রিকশন রাখিনি, কোনও বাধা রাখিনি। আমাদের টেকনিক্যাল পার্সনরা বলেছেন যে, প্রায় ভিপিএন ব্যবহারের ফলে ইন্টারনেট ৫ হাজার শতাংশ বেড়েছে। যারা ভিপিএন ব্যবহার করছেন, তারা অন্য দেশের নেটওয়ার্ক ব্যবহার করছে। ফলে বিদেশে ব্যান্ড উইথের ব্যবহার বেড়ে যাচ্ছে। এটা অন্যতম কারণ ইন্টারনেট স্লো থাকার।  

সহিংসতার সময় থেকে বন্ধ থাকা ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া বিকল্প উপায়ে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়ছে কি না- এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়ছে। ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান যারাই ব্যবহার করি না কেন, আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যে, ভিপিএন ব্যবহার করা মানেই হচ্ছে ডেটা ঝুঁকির মধ্যে পড়া। 

প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন যেন আমরা গণমাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের সব পর্যায়ে এ বার্তা পৌঁছে দিই যে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার