আজ থেকে অফিস ৯টা-৫টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

আজ থেকে অফিস ৯টা-৫টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৬:৩৪:২৫ পূর্বাহ্ন

আজ থেকে অফিস ৯টা-৫টা

ছবি: সংগৃহীত


দেশব্যাপী কারফিউ জারির মধ্যে অফিস সময়ের স্বাভাবিক সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। আজ বুধবার থেকে স্বাভাবিক নিয়মের মতো সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে। 

২৮ জুলাই থেকে ৯ টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলে আসছে। তবে জরুরি সরকারি পরিষেবা যেমন, হাসপাতাল ও এর চিকিৎসক-কর্মী-স্টাফ এবং সেবাসংশ্লিষ্ট পরিবহণ এ সূচির বাইরে ছিল। এ ছাড়া জরুরি পানি, গ্যাস, বিদ্যুৎ ও সেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহণও এর আওতামুক্ত। অর্থাৎ সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আগের মতোই ২৪ ঘণ্টা সেবা দেবে। গত শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ূ্ভত পরিস্থিতিতে গত সপ্তাহে নির্বাহী আদেশে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা অফিস, আদালত, ব্যাংক, বিমা খোলা ছিল। সময় কমিয়ে ওই ২ দিন চলে পুঁজিবাজারে লেনদেনও। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময় ধীরে ধীরে শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত অফিস চলছে ৬ ঘণ্টা করে। কাল থেকে ৮ ঘণ্টা অফিস শুরু হচ্ছে। 

এদিকে, অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারা দেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। 

১৯ জুলাই রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। এখনও দেশের অনেক স্থানে বিরতি দিয়ে দিয়ে কারফিউ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানান, সরকারি অফিস আগের নিয়মে কবে থেকে ফের চালু হবে তা পরে দেশবাসীকে জানানো হবে। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার