কোটা সংস্কার আন্দোলনে লাখাইর ৮ম শ্রেণীর ছাত্র নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে লাখাইর ৮ম শ্রেণীর ছাত্র নি হ ত

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০১:০৫:২৬ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে লাখাইর ৮ম শ্রেণীর ছাত্র নি হ ত

ফাইল ছবি


হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার ১নং  ইউনিয়নের কামালপুর গ্রামের  এক মাদ্রাসার ছাত্র  ঢাকার কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। নিহত মাদ্রাসার ছাত্র মোনায়েল আহমেদ ইমরান  এর বাবা সোয়াব মিয়া মাতা সহ  জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করে হাড়ি-পাতিলের ব্যবসা করতেন। সম্প্রতি সেখানে বেড়াতে যায় লাখাই উপজেলার জিরুন্ডা মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র মোনায়েল আহমেদ ইমরান। গত ২১ জুলাই আন্দোলন সময় সে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

পরে তার পরিবারের লোকজন ২২ জুলাই লাখাই উপজেলার  হাওরাঞ্চল কামালপুরে নিয়ে আসে,  যোগাযোগ  বিচ্ছিন্ন এলাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি , জানা গেছে পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার রামপুর কবরস্থানে তাকে দাফন করেন। 

স্থানীয় ইউপি সদস্য আলমগীর মিয়া বলেন, 'ঢাকায় তার পিতা হাড়ি-পাতিলের ব্যবসা করার সুবাধে সেখানে বেড়াতে যায় জিরুন্ডা মাদ্রাসার ছাত্র ইমরান। এতে আন্দোলন চলাকালে সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে শুনেছি। 

 লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমে  বলেন, 'পত্রিকায় তার ছবি প্রকাশিত হলে বিষয়টি আমরা অবগত হই। পরে তার পরিবারের সাথে যোগাযোগ  করলে তারা জানান, সে ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তিনি আরো বলেন পরিবারের লোকজন জানিয়েছেন  তার লাশ দাফন করেছেন।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ