শাহবাগে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শাহবাগে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন

শাহবাগে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী

ছবি: সংগৃহীত


রাজধানীর শাহবা‌গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা তাদের শুভেচ্ছে জানান।

এ সময় ‌‘হা‌সিনার পতন’, ‘ভুয়া ভুয়া’ ও ‘স্বৈরাচার বিদায়’ ব‌লে স্লোগান দেন তারা। আন্দোলনকারীরা অনেকে রিকশায় ক‌রে প‌রিবার ‌নি‌য়ে উল্লাস ক‌রে ক‌রে শাহাবা‌গে জড়ো হচ্ছেন।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার