দায়িত্ব নিচ্ছি আর একটি গু লিও হবে না : সেনাপ্রধান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দায়িত্ব নিচ্ছি আর একটি গু লিও হবে না : সেনাপ্রধান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৫:৩৮:১৯ পূর্বাহ্ন

দায়িত্ব নিচ্ছি আর একটি গু লিও হবে না : সেনাপ্রধান

ছবি: সংগৃহীত


আন্দোলনকারী ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আমি দায়িত্ব নিচ্ছি আর একটি গুলিও হবে না। সোমবার (৫ আগস্ট)  বিকেল ৩টা ৫০ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সরকার দেশ পরিচালনা করবে।

তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার