একই রকম ঘটনা ঘটল আফগানিস্তান-শ্রীলঙ্কা-বাংলাদেশে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

একই রকম ঘটনা ঘটল আফগানিস্তান-শ্রীলঙ্কা-বাংলাদেশে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৪ ১১:২৬:১৪ পূর্বাহ্ন

একই রকম ঘটনা ঘটল আফগানিস্তান-শ্রীলঙ্কা-বাংলাদেশে

ছবি: সংগৃহীত


ছাত্র ও জনতার তীব্র আন্দোলনের মুখে গতকাল পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কাতেও ঘটেছে একই রকম ঘটনা। ওই দুই দেশের প্রধানরা গণ বিক্ষোভে মধ্যে পালিয়েছিলেন।

আফগানিস্তান

২০২১ সালে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় সামরিক জোট ন্যাটো। এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। সশস্ত্র এ গোষ্ঠীর যোদ্ধারা যখন রাজধানী কাবুলের উপকণ্ঠে চলে আসে তখন দ্রুত সময়ের মধ্যে পালিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি।

শ্রীলঙ্কা

২০২২ সালে শ্রীলঙ্কার সাধারণ মানুষ গণবিপ্লব করেন। সরকারের স্বেচ্ছাচারিতা, স্বৈরশাসনসহ নানান কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছায় যে বিদেশ থেকে ভোজ্যতেল আনার অর্থও ছিল না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং রাস্তায় নেমে আসেন। এরপর তারা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর দপ্তর দখল করেন। এমন অবস্থায় প্রতাপশালী প্রেসিডেন্টে গোতাবায়া রাজপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ থেকে পালাতে বাধ্য হন।

বাংলাদেশ

এ বছরের জুনের মাঝামাঝি সময়ে বাংলাদেশে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। সরকারি চাকরিতে থাকা কোটা সংস্কারের দাবি নিয়ে এটি শুরু হলেও; পুলিশের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার পর আন্দোলন গণবিপ্লবে রূপ নেয়। সবশেষে গতকাল শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। তবে হাসিনার পতনের আগে ঝরে যায় শত শত প্রাণ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার