আধুনিক নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: আনোয়ারুজ্জামান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

আধুনিক নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: আনোয়ারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ০৪:১৪:২২ পূর্বাহ্ন

আধুনিক নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: আনোয়ারুজ্জামান

ছবি: সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নবনির্বাচিত আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আধ্যাত্মিক নগরী সিলেটকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নগরী হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (১৮ আগস্ট) নগরীর ৯নং ওয়ার্ডের খুলিয়াপাড়া জামে-মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুজ্জামান বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হলেও সচেতন নাগরিকদেরও নিজেদের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন ডেঙ্গুর মওসুম। আসুন আমরা সবাই নিজেদের আশপাশের দিকে খেয়াল রাখি, পরিস্কার পরিচ্ছন্ন রাখি। তাহলে অবশ্য আমরা ডেঙ্গুর প্রকোপ মোকাবেলা করতে সক্ষম হবো।

তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেয়ার পর সবার সহযোগীতা নিয়ে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ নগরী গড়তে কাজ করবো ইনশাল্লাহ। উপস্থিত সবার সাথে কুশল বিনিময় শেষে খুলিয়াপাড়া বাসীর সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন আনোয়ারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলার মখলিছুর রহমান কামরান, মসজিদের মোতওয়াল্লি ফরমুজ আলীসহ মুসল্লিবৃন্ধ।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী