আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ০৮:১০:২৯ পূর্বাহ্ন

আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ

ছবি: সংগৃহীত


আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতির পর পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি। শনিবার (১০ আগস্ট) বিকেলে প্রথমে দুইজন এবং সন্ধ্যায় আরও তিনজনসহ মোট পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছিল।

আপিল বিভাগের পাঁচ বিচারপতি তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগকারী পাঁচ বিচারপতি হলেন— বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। সন্ধ্যায় পদত্যাগ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

এর আগে, সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে দুপুরেই পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার