ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে রইলেন ড. ইউনূস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে রইলেন ড. ইউনূস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ১১:৩৯:৫৫ পূর্বাহ্ন

ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে রইলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত


চিরাচরিত প্রথা ভেঙে ভিভিআইপি প্রটোকল নিয়েও ঢাকার সড়কে যানজটের মধ্যে গাড়িতে বসে রইলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, রোববার (১১ আগস্ট) ঢাকার সড়কে অন্য গণপরিবহনের সঙ্গেই চলছিল ড. ইউনূসের গাড়িবহর। ব্যস্ত সড়কে যানজটের কারণে কয়েক মিনিট গাড়িতে বসেছিলেন তিনি। তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রটোকলে নিয়োজিত থাকা সদস্যরা যানজটের মধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়ান।

জানা গেছে, রোববার ড. ইউনূসের গাড়িবহর রাজধানীর মতিঝিল এলাকায় হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন বক চত্বরে যানজটে আটকাপড়া অবস্থায় ভিডিওটি ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ড. ইউনূসের গাড়ি ঘিরে রেখেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা। এসময় চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, আপনারা সবাই রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকুন। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তা থেকে দূরে দাঁড়ান। কোনো গাড়ি ভেতরে ঢোকাবেন না। বাম পাশের রিকশা ডান পাশের লেনে ঢোকাবেন না। কেউ রাস্তা ক্রস করার চেষ্টা করবেন না।

বাংলাদেশের প্রশাসনিক নিরাপত্তা প্রটোকল বিধি অনুসারে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর চলাচলের সময় সড়কের এক পাশ খালি করে চলাচলের বিধান রয়েছে। তাদের চলাচলের ১৫ মিনিট আগে থেকেই নির্দিষ্ট সড়কের একটি পাশ ফাঁকা করে সেখানে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার নিয়ম অনুসরণ করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার