ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে জানা‌তে হ‌বে যে নাম্বা‌রে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে জানা‌তে হ‌বে যে নাম্বা‌রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৭:২০:৪৭ পূর্বাহ্ন

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে জানা‌তে হ‌বে যে নাম্বা‌রে

ছবি: সংগৃহীত


মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হ‌লে ০১৭৬৬-৮৪৩৮০৯ নাম্বা‌রে জানা‌নোর অনুরোধ জানিয়ে‌ছে ধর্ম মন্ত্রলায়।

সোমবার (১২ আগস্ট) বিকে‌লে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তি‌তে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞপ্তি‌তে বলা হয়েছে, ‘মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্ত কর্তৃক হামলা বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হলো।’

সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণাল‌য়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জা‌নি‌য়ে‌ছিলেন, সংখ্যালঘুদের রক্ষায় আজ একটি হটলাইন নম্বর খোলা হবে।

তি‌নি ব‌লেন, যদি কোথাও কোনো হামলা হয়, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আগামীকাল সংখ্যালঘুদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার