চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৮:৩৯:১০ পূর্বাহ্ন

চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবে। সোমবার (১২ আগস্ট) রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাল্লাহ কোনো অন্যায় হবে না। কারণ, একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কয়েকটা বিষয় বলতে। অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে, তারা বলেছে তারা পুলিশের এই ইউনিফর্ম পড়বে না। আমি তাদেরকে বলেছি এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না। চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে।

এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে এখন পর্যন্ত ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে।

সোমবার পুলিশ সদরদপ্তর জানিয়েছে, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬২৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১০৮টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২০টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানানো হয়, নন-অপারেশনাল ১১টি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস্, আসবাবপত্রসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস হওয়ায় এসব থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এই ১১টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার