একনেক, আইনশৃঙ্খলা সংক্রান্তসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

একনেক, আইনশৃঙ্খলা সংক্রান্তসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৬:৫০:২৭ পূর্বাহ্ন

একনেক, আইনশৃঙ্খলা সংক্রান্তসহ ৪ উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

ফাইল


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিসহ ৪ কমিটি গঠন করেছে সরকার। বাকি ২ কমিটি হলো- অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এসব কমিটি গঠন করে বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চেয়ারপারসন করে একনেক কমিটি গঠন করা হয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ কমিটির বিকল্প চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে।

এ ছাড়া অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার