সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০১:১৮:৪৮ পূর্বাহ্ন

সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

ছবি: সংগৃহীত


সাবেক তিন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন—সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

অন্যরা হলেন—আপিল বিভাগের সাবেক বিচারপতি মুহাম্মদ ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান।

এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, তাঁরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননা আইন, ১৯২৬ লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে আদালত অবমাননার নামে তাঁকে শাস্তি দিয়েছেন। প্রথমবার ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস সাসপেন্ডসহ আদালত অবমাননার রুল জারি করা হয়। দ্বিতীয়বার একই বছরের ১২ অক্টোবর তিন মাস প্র্যাকটিস সাসপেন্ডসহ জরিমানা করা হয়

জৈন্তাবার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী