ওসমানীনগরে অর্ধগলিত যুবকের লা*শ উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ওসমানীনগরে অর্ধগলিত যুবকের লা*শ উ দ্ধা র

মোঃ সুয়েব আহমদ, ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ০৬:২১:৫২ পূর্বাহ্ন

ওসমানীনগরে অর্ধগলিত যুবকের লা*শ উ দ্ধা র

ছবি : নিজস্ব


সিলেটের ওসমানীনগরে তাজপুর থেকে নিখোঁজের ৪ দিন পর আব্দুল জলিল নামের এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংকি থেকে বস্তা বন্দি এবং রশি দিয়ে বাধা অবস্তায় আব্দুল জলিল (৪৬) এর লাশ উদ্ধার করা হয়।

গত রবিবার সন্ধ্যার পর থেকে আব্দুল জলিল নিখোঁজ ছিলেন। আব্দুল জলিল ওসমানীনগর  উপজেলার উছমানপুর ইউনিয়নরে পাঁচ পাড়া গ্রামের মৃত জাহির উল্যার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বর্ণ ক্রয় করতে দেড় লক্ষ টাকা নিয়ে রবিবার বিকালে বাড়ি থেকে বের হন আব্দুল জলিল। সন্ধ্যার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের স্বজনরা থানায় সাধারণ ডায়রী করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে ৫ সন্তানের জনক আব্দুল জলিলের বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী মাহমুদা বেগম জানান, ভাড়েরা গ্রামের কামরান নামের এক ব্যবসায়ীর সাথে ৩ লক্ষ টাকায় ৪ ভরি স্বর্ণ ক্রয় করতে শুক্রবার দেড় লক্ষ টাকা নিয়ে যান তার স্বামী আব্দুল জলিল। পরে রবিবার বাড়ি থেকে আরো দেড় লক্ষ টাকা নিয়ে গেলে আর কোন খোঁজ পাওয়া যায়নি আব্দুল জলিলের।

তাজপুর ইউনিয়নরে প্যানেল চেয়ারম্যান কবির আহমদ বলেন, কাদিপুর গ্রামের আবরুছ মিয়ার বাড়ির পরিত্যক্ত সেফটিক ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করা হয়ছে। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাসেদুল হক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। এই ঘটনায় প্রথামিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ