জৈন্তাপুরে ১১২০ কেজি পোনামাছ অবমুক্ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

জৈন্তাপুরে ১১২০ কেজি পোনামাছ অবমুক্ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১১/২০২৬ ০২:৪৬:১৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ১১২০ কেজি পোনামাছ অবমুক্ত


সিলেটের জৈন্তাপুরে জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় চারটি বিল ও দুটি খালে ১ হাজার ১১২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা মৎস্য কার্যালয়, জৈন্তাপুরের উদ্যোগে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর (মৎস্য অধিদপ্তর অংশ) ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসূচির আওতায় এসব পোনামাছ অবমুক্ত করা হয়।

অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে কার্পজাতীয় রুই, কাতল, মৃগেল ও ঘনিয়া মাছ।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, জৈন্তাপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন আহমেদ এবং উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, পোনামাছ অবমুক্ত করা চারটি বিল ও দুটি খাল মৎস্যজীবী সমবায় সমিতি এবং পানি উন্নয়ন বোর্ডের সুফলভোগী দলগুলোর মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। অবমুক্ত করা পোনামাছের পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব সুফলভোগী দলের সদস্যরা নিয়মিত জলাশয় পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি মাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ এবং অবৈধভাবে মাছ শিকার ও চুরি প্রতিরোধে পাহারাদারের মাধ্যমে জলাশয়গুলো দেখাশোনা করবেন।

সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা জানান, প্রকল্পের আওতায় জৈন্তাপুরে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বর্তমানে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের বাইরে থাকা অন্যান্য ইউনিয়নের বিলগুলোও পরবর্তী সময়ে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। সাধারণত বর্ষাকালে বৃষ্টিপাত শুরু হলে এসব জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের কার্যক্রম গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্তকরণ, নিয়মিত পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকা ও এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক