ছবি: সংগৃহীত
গুম থেকে সকল নাগরিকের সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশনে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় অন্য উপদেষ্টারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি ঐতিহাসিক উপলক্ষ্য। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের এক দিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনার তদন্তের জন্য একটি কমিশন গঠন করবে অন্তর্বর্তী সরকার।’
জৈন্তা বার্তা / শিউলী




