বন্যায় ক্ষ*তিগ্রস্তদের আরও ৭ কোটি টাকা সহায়তা দি‌চ্ছে যুক্তরা‌জ‌্য
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বন্যায় ক্ষ*তিগ্রস্তদের আরও ৭ কোটি টাকা সহায়তা দি‌চ্ছে যুক্তরা‌জ‌্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৮:২১:৫৭ পূর্বাহ্ন

বন্যায় ক্ষ*তিগ্রস্তদের আরও ৭ কোটি টাকা সহায়তা দি‌চ্ছে যুক্তরা‌জ‌্য

ছবি: সংগৃহীত


বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা কর‌তে আরও ৪ লাখ ৫০ হাজার পাউন্ড বা ৭ কোটি টাকা নগদ অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ‌্য। বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষ‌কে সহায়তা কর‌তে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা করছে যুক্তরাজ‌্য।

এই সহায়তা সবচেয়ে ক্ষতিগ্রস্থ সাতটি জেলার মানুষকে সহায়তা করবে। যেগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার। আমি আনন্দিত যে যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আরও মানবিক সহায়তা প্রদান করছে।

ব্রিটিশ হাইক‌মিশনার ব‌লেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষকে নতুন ক‌রে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড সহায়তা কর‌বে য‌ুক্তরাজ‌্য।

এর আগে, গত সোমবার; ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন‌্যা কব‌লিত‌দের জন‌্য ৩৩ হাজার হাজার পাউন্ড বা ৫২ লাখ টাকা জরুরি অর্থ সহায়তা ঘোষণা করে যুক্তরাজ‌্য সরকার।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী