সারা দেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সারা দেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৩:৪৫:৪০ পূর্বাহ্ন

সারা দেশে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

ছবি: সংগৃহীত


বাংলাদেশে মৌসুমি বায়ু এখন কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। আগামী এক সপ্তাহে ক্রমান্বয়ে দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩০ আগস্ট) আবহাওয়া অফিসের আগামী ৩ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বর্ষার এখন শেষ মুহূর্ত। তাই বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। গতকাল ৫ বিভাগ ছিল বৃষ্টিশূন্য। চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এখন ক্রমান্বয়ে গরম বাড়বে।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। সর্বোচ্চ ৩৬.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী