কাপ্তাই বাঁধের গেট খোলা, তারপরও কমছে না পানি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কাপ্তাই বাঁধের গেট খোলা, তারপরও কমছে না পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ০৩:৫৪:২২ পূর্বাহ্ন

কাপ্তাই বাঁধের গেট খোলা, তারপরও কমছে না পানি

ছবি: সংগৃহীত


কাপ্তাই বাঁধের ১৬টি গেট এক ফুট করে খোলা রাখার পরও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে এখনও খুব বেশি পানি কমেনি কাপ্তাই হ্রদে। এতে হ্রদ তীরবর্তী প্রায় ১৮ হাজার মানুষ এখনও পানিবন্দি হয়ে আছেন। জেলার লংগদু, নানিয়ারচর, বরকল, জুরাছড়ি উপজেলাসহ রাঙামাটি সদরের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে, শুক্রবার (২০ আগস্ট) সকাল পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি আছে ১০৮ দশমিক ৫৮ মীনস সী লেভেল (এমএসএল)। ২৪ ঘণ্টা আগে একই সময়ে পানির স্তর ছিল ১০৮ দশমিক ৬২ এমএসএল। কাপ্তাই বাঁধের পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

ভুক্তভোগীরা জানিয়েছেন, পানি ১০৬ এমএসএলে নেমে এলে তবেই নিম্নাঞ্চল থেকে পানি সরে যাবে।

এদিকে পানিবন্দি অনেকেরই অভিযোগ, কেউ তাদের ত্রাণ বা সহায়তা দিতে আসেননি। গত ১০ দিন ধরে মানবেতর জীবন কাটালেও কেউ তাদের খোঁজখবর নেননি।

শহরের ৬ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটিলা নোয়াদাম এলাকার বাসিন্দা আবদুস সোবাহান বলেন, গত ১০ দিনেরও বেশি সময় ধরে আমরা পানিবন্দি জীবন কাটাচ্ছি। বৃষ্টি কমলেও হ্রদের পানি না কমায় আমাদের বাসা-বাড়ি জলমগ্ন হয়ে আছে। আমরা কোনো ত্রাণ সহায়তাও পাইনি।

একই এলাকার বাসিন্দা নুরুন নাহার বলেন, আজ অনেকদিন হলো ঘর থেকে পানি নামছে না। রান্নাঘর ডুবে থাকায় রান্নাবান্না করতে অসুবিধা হচ্ছে। কোনোরকম দুটো ভাত রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছি। কাপ্তাই বাঁধের পানি যদি আরও বেশি করে ছেড়ে দিত তাহলে পানি নেমে যেত, আমরাও এই কষ্ট থেকে মুক্তি পেতাম।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, জেলায় পানিবন্দি মানুষের জন্য ৯২ টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। তবে এ পর্যন্ত ৪৭ টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বাকিগুলো পানি কমে গেলে সহায়তা করা হবে। তিনি আরও জানান, বাঁধের পানি ছাড়া অব্যাহত রয়েছে। ধীরে ধীরে পানি কমছে, দুর্ভোগ কমে যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী