এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেবে না ভারত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেবে না ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ১০:০৬:১৯ পূর্বাহ্ন

এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা দেবে না ভারত

ফাইল ছবি


ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সেই পরিস্থিতিতে এখনই বাংলাদেশিদের পুরোদমে ভিসা প্রদান করা হবে না। 

শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশিদের ভিসা প্রদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ভিসা দিচ্ছি। চিকিৎসা এবং জরুরি কারণে (আমরা ভিসা) প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক হবে, তখন পুরোদমে ভিসা প্রদানের কর্মসূচি শুরু করা হবে।’

৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) থেকে জানানো হয়, তারা সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী