বিসিবি থেকে আগেভাগেই দূর্জয়ের প দ ত্যা গ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

বিসিবি থেকে আগেভাগেই দূর্জয়ের প দ ত্যা গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ০৮:১৬:৩২ পূর্বাহ্ন

বিসিবি থেকে আগেভাগেই দূর্জয়ের প দ ত্যা গ

ফাইল ছবি


জালাল ইউনুস, নাজমুল হাসান পাপন ও শফিউল আলম চৌধুরী নাদেলের পর চতুর্থ বোর্ড পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দূর্জয়। হোয়াটসঅ্যাপ বার্তায় দূর্জয় নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ডের সবশেষ দুটি সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক অনুপস্থিত ছিলেন। সামনের সভাতেও তার উপস্থিত থাকার সম্ভাবনা একদমই নেই। কেননা রাজনৈতিক পরিস্থিতির কারণে বোর্ডে তার আসার সম্ভাবনা নেই। পরপর তিনটি বোর্ড সভায় বিসিবির পরিচালকরা অনুপস্থিত থাকলে বিসিবি প্রধান তার পরিচালক পদ বাতিল করার এখতিয়ার রাখেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক দূর্জয় মানিকগঞ্জ ১ আসন থেকে আওয়ামীলীগের সাংসদ নির্বাচিত হয়েছেন দুইবার। তবে তিনি বোর্ডে পরিচালক হয়ে এসেছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধি হিসেবে। কোয়াবের সভাপতি হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন করেছেন।

নাজমুল হাসান পাপনের মতোই তিন মেয়াদে বোর্ডে পরিচালক ছিলেন দূর্জয়। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে গেলেন তিনি। গতকাল বোর্ডে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন দূর্জয়।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হয়ে বোর্ডের পরিচালক হওয়া জালাল ইউনুস সবার আগে পদত্যাগ করেন। তাকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকেই পদত্যাগ করতে বলা হয়েছিল। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং কিছুদিন আগে বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম পদত্যাগ করেন।

জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তার মনোনয়ন বাতিল করে নতুন পরিচালক হিসেবে মনোনীত করেছে নাজমুল আবেদীন ফাহিমকে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী