পদত্যাগের আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

পদত্যাগের আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ১০:৪৩:০৫ পূর্বাহ্ন

পদত্যাগের আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি

ফাইল ছবি


নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং এ সংক্রান্ত আলোচনার মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তারা। বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

পদত্যাগ করবেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিত জানাব। সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে সিইসির একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন বলেন, সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ে পুরো কমিশন উপস্থিত থাকবেন। সেখানে সিইসি সব বিষয় তুলে ধরবেন। 

উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি ওঠে।

২০২২ সালে ইসি গঠনে আইন প্রণয়নের পর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচজন। ওই বছর ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পান তিনি। এই কমিশনের অপর চার সদস্য হলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী