হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: তারেক রহমান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৪ ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন

হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ষড়যন্ত্রকারীরা চায় না এ দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।’ 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘দেড় দশক ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতাদের ওপর পতিত স্বৈরাশাসক অকথ্য নির্যাতন করেছে। জনতার দুর্বার আন্দোলনে স্বৈরাচারী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতন হলেও জনগণের ভোটের অধিকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে।’ 

তিনি আরো বলেন, ‘এই অঞ্চলের আম, চিংড়ি ও সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দেশে উন্নয়ন সম্ভব। জনগণের সরকার ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব না।’

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত  কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী