চাঁ দা বা জি বন্ধ হয়নি, শূন্যস্থান পূরণ হয়েছে: সালেহউদ্দিন আহমেদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

চাঁ দা বা জি বন্ধ হয়নি, শূন্যস্থান পূরণ হয়েছে: সালেহউদ্দিন আহমেদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৪ ০৭:৫৪:২৪ পূর্বাহ্ন

চাঁ দা বা জি বন্ধ হয়নি, শূন্যস্থান পূরণ হয়েছে: সালেহউদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত


অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু শূন্যস্থান পূরণ হয়েছে। অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন অর্থ উপদেষ্টা।

আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, মূল্যস্ফীতি কমার প্রভাব বাজারে পড়তে কিছুটা সময় লাগবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কারেও কাজ করবে ইউএনডিপি। সরকারকে অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা করবে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া, ইউএনডিপির সঙ্গে চলমান প্রকল্পগুলো চলবে এবং আগামীতে আরও নতুন প্রকল্প নিয়ে বর্তমান সরকারের সাথে কাজ করবে বলে জানান তিনি।

দেশে সরবরাহ বাড়াতে ভোজ্যতেল ও রাইস ব্রাইন আরও আমদানি করা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী