আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০১:৫৫:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ


রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহিদ ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গণহত্যার অভিযোগ এনে তদন্ত সংস্থায় কাছে অভিযোগ দায়ের করেছেন শহিদ ফাইয়াজের বাবা মো শহিদুল ইসলাম ভুইয়া।  

মামলার অন্য আসামিরা হলেন– ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারসহ ৩৪ জন। তাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ১৮ জুলাই পুলিশের গুলিতে নিহত হন ফারহান ফাইয়াজ।  ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ফাইয়াজের।

ধানমন্ডিতে মা-বাবার সঙ্গে থাকতেন তিনি। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা গ্রামে। ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম দিশান প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। মা ফারহানা দিবা গৃহিণী। ছোট বোন ফারিন ইসলাম উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী