দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার, দশমীতে থাকবে ডুবুরি : ধর্ম উপদেষ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার, দশমীতে থাকবে ডুবুরি : ধর্ম উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৮:০৫:৩৪ পূর্বাহ্ন

দুর্গাপূজার নিরাপত্তায় হেলিকপ্টার, দশমীতে থাকবে ডুবুরি : ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত


হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘ্নে করতে মাদরাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মাদরাসার ছাত্ররা বলেছেন, পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার অনুদান ৩ থেকে ৪ কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে। দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে দুর্গাপূজার আগে দুই থেকে তিন কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই চার কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোক যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশজুড়ে ৩২ হাজার ৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এ ছাড়া ঢাকার দুই সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা কঠোর থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী