সাংবাদিকদের সাথে মতবিনিময় কানাইঘাটের নবাগত ইউএনও ফারজানা নাসরীনের
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে মতবিনিময় কানাইঘাটের নবাগত ইউএনও ফারজানা নাসরীনের

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৫:৩২:০১ পূর্বাহ্ন

 সাংবাদিকদের সাথে মতবিনিময় কানাইঘাটের নবাগত ইউএনও ফারজানা নাসরীনের

নিজস্ব প্রতিনিধি


সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, গত ১৩ আগস্ট কানাইঘাটের ইউএনও হিসেবে আমি যোগদান করেছি। দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা চেয়ে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরে থাকেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। আমি শুনেছি এখানকার সাংবাদিকরা সব-সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সহযোগিতা করেন। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়া সহ সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চান তিনি।

মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ প্রশাসনের সকল কাজে কানাইঘাটের সাংবাদিকরা সব-সময় সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। তবে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এখানকার সাংবাদিকরা সব-সময় সোচ্চার রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকী, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক জয়নাল আজাদ, সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী