বিএনপি হচ্ছে খুনীর দল: শফিকুর রহমান চৌধুরী
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

বিএনপি হচ্ছে খুনীর দল: শফিকুর রহমান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ১০:৪৪:০৫ পূর্বাহ্ন

বিএনপি হচ্ছে খুনীর দল: শফিকুর রহমান চৌধুরী

ছবি: সংগৃহীত


বিএনপি হচ্ছে খুনীর দল। খুনী জিয়া হ্যাঁ-না ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করে ছিল  বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন জিয়া ক্ষমতা দখল করে মুক্তিযোদ্ধাদের হত্যা করে দেশকে পাকিস্তান বানানোর পাঁয়তারা করেছিল। জিয়ার স্ত্রী খুনী খালেদা ও পুত্র খুনী তারেক গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করা চেষ্টা করেছিল। একমাত্র মহান আল্লাহতায়ালা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করে ছিলেন বলেই আজ তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের কাইয়া খাইড় নতুন বাজারে সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বন্ধুকের নল নয়, জনগনই ক্ষমতার মূল উৎস। আর জনগণের উপর বিএনপির আস্থা নেই বলেই তারা নির্বাচনে আসতে চায় না। তাই তারা তাদের বিদেশী প্রভুদের সাহায্য নিয়ে, দেশে অগ্নিসন্ত্রাস করে বন্দুকের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। দেশবাসীর সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম-আয়েশের জীবনে বসবাস করে এসব ষড়যন্ত্র করছে জিয়ার কুপুত্র তারেক।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাজু আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কবির হোসেন এবং শেষে দোয়া পরিচালনা করেন কাইয়া খাইড় নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন। সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহ সাইদুর ইসলাম সুজার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য ও মহানগর কৃষক লীগের সহ সভাপতি শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী, কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য জহুর আলী, রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতি দাশ পাপ্পু, সহ সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।

এসময় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী