গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সম্পাদক করিম মাহমুদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সম্পাদক করিম মাহমুদ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৫:৫৯:১৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সম্পাদক করিম মাহমুদ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ।

সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ১৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন ল্যাপটপ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩টি। শনিবার (২১ সেপ্টেম্বর দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।

সিনিয়র সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৫ জনের মধ্যে ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার। কমিশনারের দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ মতিন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী