রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৬:৪৫:৪১ অপরাহ্ন

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত


শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশকে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ভবিষ্যতে দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করতে হলে পণ্যের বৈচিত্র্য, উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই।


আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, বিশ্ববাজারে পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে। তবে রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নতুন ও সম্ভাবনাময় খাতগুলোকে কাজে লাগাতে হবে।

দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনী প্রসঙ্গে মন্ত্রী জানান, এবারের আসরে ১২টি সম্ভাবনাময় খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গতবারের তুলনায় এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল এবং বিদেশি ক্রেতার উপস্থিতি বেড়েছে। এ ধরনের আয়োজন দেশের রপ্তানি আয় বৃদ্ধি, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি প্রদর্শনীর অংশ হিসেবে বিটুবি (B2B) ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের ফলে বিদেশি ক্রেতাদের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর প্রশাসক ফজলুল হক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪