সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৯:১১:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি:সংগৃহীত


শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। তিনি বলেছেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখতে হবে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিতে হবে।

সুনামগঞ্জ সমিতি সিলেটের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাচ্ছে সংগঠনটি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে এবং সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ ও অর্থ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সমিতির সাবেক সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন ও বর্তমান সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সদস্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি ও সুনামগঞ্জ সমিতির সাবেক উপদেষ্টা আলহাজ আবুল বসর এবং অভিভাবকদের পক্ষে ছাতক সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল।

এ ছাড়া উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদ মিয়া, সহসভাপতি নাদিরা সুলতানা ও শাহ মো. হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, এম এ মুকিত, সৈয়দ নেছার আহমদ, দপ্তর সম্পাদক এটিএম তারেক, প্রবাসী কল্যাণ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, সহধর্মবিষয়ক সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, অধ্যাপক খছরুজ্জামান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ব্যাংকার মো. কবিরুল ইসলাম, আবু তাহের মোহাম্মদ তারেক, মো. আবুল কালাম, অ্যাডভোকেট সাইদুর রহমান, রকিব উল্লাহ, আব্দুল হান্নান, সাদিকুর রহমান সাদিক, শামীম রশিদ পীর, আবুল কাশেম, আবুল খায়ের, কোহিনুর রহমান ও আব্দুল জব্বার শাহীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন মো. মনসুর আশরাফ রাফী ও তাবাস্সুম জান্নাত ঐশী। অনুষ্ঠানের শেষপর্বে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় সমিতির নেতৃবৃন্দ, সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার