বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ০৪:২০:২৩ অপরাহ্ন

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল

সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই স্বপ্নে নতুন ভবন হয়েছে, দৃষ্টিনন্দন বিল্ডিং দাঁড়িয়ে আছে। কিন্তু ভেতরে গেলেই দেখা যায় ভিন্ন চিত্র ডাক্তার নেই, নার্স নেই, টেকনোলজিস্ট নেই, প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার প্রায় তিন লাখ মানুষ।নবনির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো তা পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকটে ধুঁকছে প্রতিষ্ঠানটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের মোট পদ ৩৩টি। এর মধ্যে পদায়ন হয়েছেন মাত্র ১৪ জন। আবার এই ১৪ জনের মধ্যে ৬ জন সংযুক্তিতে অন্যত্র কর্মরত। ফলে বাস্তবে উপস্থিত চিকিৎসকের সংখ্যা আরও কম।ডা. মনিকা বিশ্বাস ফেঞ্চুগঞ্জে সংযুক্তিতে রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসার (RMO) পদটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ শূন্য। একজন RMO না থাকায় জরুরি বিভাগ, ভর্তি রোগী ব্যবস্থাপনা ও রাতের সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্সের মোট পদ ২৫টি, কিন্তু পদায়ন মাত্র ৭ জন। এই ৭ জন নার্স দিয়েই চলছে জরুরি বিভাগ, ওয়ার্ড, ডেলিভারি ও আউটডোর সেবা।মিডওয়াইফ পদ সম্পূর্ণ শূন্য। ফলে গর্ভবতী মায়েদের স্বাভাবিক ডেলিভারি সেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট পদও শূন্য থাকায় ল্যাব পরীক্ষা প্রায় বন্ধ। রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় এক্স-রে সেবাও মিলছে না।

স্বাস্থ্য সহকারী (হেলথ) পদ মোট ৩৩টি, নিয়োগ হয়েছে মাত্র ২২ জন। ফলে ১১টি পদ শূন্য। গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্য সচেতনতা ও মাঠ পর্যায়ের সেবা ব্যাহত হচ্ছে।এছাড়া স্টোর কিপার, ওয়ার্ড বয় ও আয়া এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই কোনো জনবল নেই। অফিস সহকারীর মোট ৩টি পদের মধ্যে ২টি পদই শূন্য। ফলে প্রশাসনিক কাজও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

স্থানীয় রোগীরা জানান, জ্বর, ডায়রিয়া, প্রসব ব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এলেও ঠিকমতো চিকিৎসক পাওয়া যায় না। অনেক সময় সিলেটে নিয়ে যান এই পরামর্শ নিয়েই ফিরতে হয়।এক ভুক্তভোগী বলেন, আমাদের ঘরের পাশে এত বড় হাসপাতাল, কিন্তু ডাক্তার নেই। গরিব মানুষের সিলেট যাওয়ার টাকা কই? আমরা কি চিকিৎসা ছাড়াই মরবো?

আরেকজন বলেন, একটা এক্স-রে, একটা রক্ত পরীক্ষার জন্যও সিলেট যেতে হয়। তাহলে এই বিল্ডিং দিয়ে কী লাভ হলো?শুধু জনবল নয়, ভবনের অসম্পূর্ণ কাজও এখনো শেষ হয়নি। এ বিষয়ে এক্সএন জাকিয়া সুলতানা জানিয়েছেন, লাইটিং, রাস্তাসহ অসম্পূর্ণ কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান বলেন, জনবল সংকটের কারণে আমরা চাইলেও পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ ও সংযুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

এলাকাবাসীর দাবি একটাই দ্রুত শূন্য পদে নিয়োগ দিতে হবে, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের ফিরিয়ে আনতে হবে, মিডওয়াইফ, টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোর কিপার, ওয়ার্ড বয় ও আয়া নিয়োগ দিতে হবে। একই সঙ্গে এক্স-রে, ল্যাব ও জরুরি যন্ত্রপাতি সরবরাহ করে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।

সচেতন মহলের মতে, শুধু ভবন নির্মাণ করলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না। জনবল ছাড়া ভবন শুধুই ইট-পাথরের কাঠামো। ওসমানীনগরের মানুষ এখন আর প্রতিশ্রুতি নয়, বাস্তব চিকিৎসা সেবা চায়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪