ছবি: সংগৃহীত
কানাইঘাট উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতদের মধ্যে একজন কালা মিয়া (৩০)। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। অপরজন পৌরসভার বাসিন্দা বলে জানা গেলেও পুরো নাম পরিচয় জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও পাইনি।
এরআগে দুপুরে জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হন।
জৈন্তাবার্তা / জারা




